বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু জনগণের সঙ্গে দেখা করতে নির্বাচনে যাচ্ছি : ফখরুল

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি। জনগণের ভোটের অধিকারের হত্যা দিবস হিসেবে আমরা পালন করবো। শুধু আমরা নয় গোটা বাংলাদেশের মানুষ ও পৃথিবীর মানুষ সবাই জানে ৩০ ডিসেম্বর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সেটা ৩০ ডিসেম্বর হয়নি তা ২৯ ডিসেম্বর রাতেই হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একদলীয় সরকারকে প্রতিষ্ঠা করার লক্ষে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে আওয়ামী লীগের বাসনা ছিল তারা এই দেশের মালিক হবে। এখন তারা ধীরে ধীরে সমস্ত আদালত বিচার ব্যবস্থা, প্রশাসন পার্লামেন্ট সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দেশ পরিচালনা করছে। যেটা বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে বিএনপি ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। তিনি বলেন, কথা বলার জন্য জনগণের সঙ্গে দেখা করার জন্য এই নির্বাচন উপলক্ষে একটু সুযোগ পায়। তাছাড়া আমরা জনগণের সঙ্গে কথা বলতে পারি না। আমরা সুযোগ পাই জনগণের সঙ্গে কথা বলার।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সম্মুখীন হতে পারে না। গণতন্ত্রকে তারা ভয় পায়। অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায়। তারা বিরোধী দলীয় নেতানেত্রীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ গ্রাম্য মোড়লের মতো ভূমিকা পালন করছে। তাদের কাজই হচ্ছে জনগণকে অস্থির করে রাখা।

পৌরসভার নির্বাচন নিয়ে তিনি বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে ততদিন কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপিত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা বিএনপির নেতারা।


আরোও অন্যান্য খবর
Paris