সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

টাইগাররা আগামী ৩ অক্টোবর বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বেন

Paris
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ওমানে প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে ৩ অক্টোবর আরব দেশটির উদ্দেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, বিশ্বকাপ খেলতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল এবং ৪ তারিখ ওমানে গিয়ে পৌঁছাবে। সেখানে একদিন কোয়ারেন্টিন করবে পুরো দল। এর পরই অনুশীলন শুরু করবে।

তিনি জানান, মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথমটি ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে। পরদিন সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে টাইগাররা। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই দুটি ম্যাচ খেলার পর আবারও ওমানের বিমান ধরবে বাংলাদেশ দল। কারণ, সেখানেই প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। দ্বিতীয় রাউন্ড বা সুপার টুয়েলভে খেলতে হলে গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris