সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

চেনারূপে দেখা দিলেন তামিম

Paris
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দীর্ঘ সময় ইনজুরির ধকল কাটিয়ে মাঠে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। রোববার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন। সোশ্যাল সাইটে অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘লম্বা সময় পর ফিরে এলাম নীড়ে’।এতদিন পর ব্যাট হাতে নিয়েই নিজের চেনারূপে দেখা দেন তামিম। ৪০ মিনিটের নেট ব্যাটিংয়ে তামিমকে মাঠের চারপাশে দৃষ্টিনন্দন কিছু শটস খেলতে দেখা গেছে। বেশ কয়েকটি বলে উড়িয়ে সীমানা পার করার শট নিয়েছেন। ঠিক যেন শতভাগ ফিট এবং ফর্মে থাকা সেই দুর্দান্ত তামিম ইকবাল।

এই হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের আর ব্যাট হাতে নামা হয়নি তামিম ইকবালের। তাকে যেতে হয় পুনর্বাসনে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে তামিম দেশের মাটিতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। টানা তিন সিরিজ না খেলায় তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন। যদিও জানা গেছে, দলের কোচ এবং অধিনায়ক মাহমুদউল্লাহই তামিমকে চাননি। বিশ্বকাপে না খেললেও নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে যাবেন তামিম।


আরোও অন্যান্য খবর
Paris