সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : গেইল

Paris
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ক্রিকেটবিশ্বে যে আগুন জ¦ালিয়ে দিয়েছে নিউজিল্যান্ড, সেই আগুন এত সহজে নিভবে না। ম্যাচ শুরুর কিছু সময় আগে পুরো সফর বাতিল করা ক্রিকেট ইতিহাসেই বিরল ঘটনা! যে নিরাপত্তা ইস্যুর কথা বারবার বলা হচ্ছে, সেই সমস্যাটা যে আসলে কী সেটাই পরিস্কার করছে না নিউজিল্যান্ড। এতে আবারও শংকায় পড়ে গেছে পাকিস্তানের ক্রিকেট। এবার এশিয়ার দেশটির পাশে দাঁড়ালেন ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইল। টুইটারে এই বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যান লিখেছেন, ‘আমি সোমবার পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?’ এই টুইট করে নিশ্চয়ই তিনি বোঝাতে চেয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানে আসলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলের বাকি ম্যাচ খেলতে গেইল এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর এই আরব আমিরাতকেই দীর্ঘদিন ‘হোম গ্রাউন্ড’ বানিয়ে খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ড সফর বাতিল করায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে। এশিয়ার দেশটিতে সফরে যাওয়ার কথা থাকলেও এখন নতুন করে ভাবছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এমতাবস্থায় গেইলের টুইট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) স্বস্তি দিতে পারে। গেইলের টুইটে অসংখ্য কমেন্ট পড়েছে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও লিখেছেন, ‘কিংবদন্তি, তোমার সঙ্গে সেখানে দেখা হবে।’


আরোও অন্যান্য খবর
Paris