সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

সাকিবকে নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ করলেন কেকেআর

Paris
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আইপিএল খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোয়ারেন্টিন শেষে শনিবার আবুধাবিতে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। যা নিয়ে উচ্ছ্বসিত ফ্রাঞ্জাইজিটি। শনিবার কেকেআর তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সাকিবের ছবি সহকারে একটি পোস্ট করে। ক্যাপশনে বাংলায় লেখা, ‘সাকিবদা এসে গেছেন’।

এর কিছুক্ষণ পরই ইন্সটা লাইভে যায় ফ্রাঞ্জাইজিটি। শুরুতেই সাকিবের ব্যাটিং অনুশীলন দেখানো হয়। রোববার সাকিবকে নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ করেছে কেকেআর। সেটিতে মূলত তার প্রথমদিনের অনুশীলন হাইলাইটস করা হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। তবে সাকিব একাদশে থাকছেন কিনা, সেটি সময়ই বলে দেবে।


আরোও অন্যান্য খবর
Paris