সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বয়সভিত্তিক নিষেধাজ্ঞা থাকছে আইপিএলে

Paris
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আইপিএলের দ্বিতীয় অংশে দর্শক প্রবেশের অনুমতি মিললেও তাতে থাকছে নানা বিধিনিষেধ। করোনার কারণে এসব নিয়ম-নীতির প্রয়োগে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সব নিয়ম-ই পালন করতে হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু- দুবাই, আবু ধাবি ও শারজায়। ভেন্যুগুলোতে আবার বিধিনিষেধের বেলায় কিছুটা ভিন্নতা রয়েছে। দুবাইয়ে খেলা দেখতে গেলে মাঠে প্রবেশের ৪৮ ঘণ্টা পূর্বে পিসিআর টেস্টের প্রয়োজন নেই। তবে করোনার দুই ডোজের টিকার সনদ বাধ্যতামূলক। পাশাপাশি মাঠে সামাজিক দূরত্ব ও মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ১২ বছর বয়সীদের নিচে যারা, তাদের অবশ্য টিকার সনদের প্রয়োজন নেই।

শারজার বেলায় আবার কিছুটা ব্যতিক্রম করা হয়েছে। বিশেষ করে স্টেডিয়ামে সব বয়সীদের প্রবেশের অনুমতি নেই। স্টেডিয়ামে প্রবেশের বয়স হতে হবে ১৬+। আবার এই মাঠে টিকার সনদের পাশাপাশি পিসিআর টেস্টকেও বাধ্যতামূলক করা হয়েছে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেও ১৬ বছরের বেশি বয়সীদের করোনার টিকা সনদ বাধ্যতামূলক। এখানে মাঠে প্রবেশের ৪৮ ঘণ্টা পূর্বে করা পিসিআর টেস্টকেও বৈধ হিসেবে ধরা হবে। ১২-১৫ বছর বয়সীদের টিকার সনদের প্রয়োজন না হলেও পিসিআর টেস্ট অবশ্যই প্রয়োজন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠে প্রবেশের সময় বাধ্যতামূলক করা হয়েছে তাপমাত্রা পর্যবেক্ষণও। এ ছাড়া যারা একবার মাঠ ছেড়ে যাবেন, তাদের পুনরায় প্রবেশের অনুমতি মিলবে না।


আরোও অন্যান্য খবর
Paris