সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা আর নেই

Paris
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ইংল্যান্ডের সোনালী প্রজন্মের সদস্য ছিলেন তিনি। ছিলেন প্রজন্মের সেরা স্ট্রাইকারদের একজন। ৮১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সেই জিমি গ্রিভস। ১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব টটেনহাম। তারা বিবৃতিতে বলেছে, ‘জিমি গ্রিভসের মৃত্যুর খবরে আমরা ভীষণভাবে ব্যথিত। তিনি শুধু টটেনহামের হয়ে সর্বোচ্চ গোলদাতাই ছিলেন না। দেশের অন্যতম সেরা গোলদাতাও ছিলেন।

তিনি নিজ বাড়িতে সকাল বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ গ্রিভস এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যা তাকে প্রজন্মের সেরা গোলদাতার খ্যাতি এনে দেয়। স্পারদের সঙ্গী হওয়ার আগে চেলসিতে ১৬৯ ম্যাচে ১৩২ গোল আছে তার। এরপর তো টটেনহামের লিজেন্ডই হয়ে গেছেন। ক্লাবটিতে ৩৭৯ ম্যাচে তার গোল ২৬৬টি। যা ক্লাবটির সর্বকালের সেরা। ইংল্যান্ডের হয়ে ৫৭ ম্যাচেও তার গোল ৪৪টি। তার মাঝে রয়েছে ৬টি হ্যাটট্রিক।


আরোও অন্যান্য খবর
Paris