সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভশন ফুটবল লীগের ফলাফল

Paris
Update : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবল লীগে শিরইল স্পোর্টিং ক্লাব মার্কনি জয় টুডুর হ্যাট্রিকের সুবাদে ৫-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের মার্কনি জয় টুডু ৪টি ও রিংকু ১টি গোল করেন।

প্রিমিয়ার ডিভিশনে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ ২-১ গোলে এ্যালাইড ক্লাবকে হারায়। বিজয়ী দলের হৃদয় ও রাব্বি ১টি করে গোল করেন। বিজিত দলের হাবিবুর রহমান ১টি গোল করেন। আজকের খেলায় প্রিমিয়ার ডিভিশনে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শিরইল কলোনী স্পোর্টিং ক্লাব ও ১ম বিভাগে সাবু স্মৃতি সংসদ ও টাইগার স্পোর্টিং ক্লাব অংশ নেবে।


আরোও অন্যান্য খবর
Paris