সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অবশেষে জয় পেল জিম্বাবুয়ে

Paris
Update : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের করা ১৩৬ রানের জবাবে স্কটল্যান্ড অলআউট হয়েছে ১২৬ রানে। এডিনবার্গে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩ ওভারে ২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে ৭১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ক্রেইগ আরভিন ও শেন উইলিয়ামস। ৩৬ বলে ৩০ রানের ধীরগতির ইনিংস খেলে আরভিন বিদায় নিলে ভাঙে এই জুটি। মিল্টন শুম্বা ১ করে বিদায় নেন। রায়ান বার্লকে নিয়ে জিম্বাবুয়েকে ১৩৬ রানের সংগ্রহ এনে দেন উইলিয়ামস। উইলিয়ামস ৫২ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ১টি ছক্কা।

নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৫ উইকেটে ১৩৬ রান। ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে টেন্ডাই চাতারা ও রিচার্ড গারাভার বোলিং তোপে ১৬ রানে ৪ উইকেট হারায় স্কটল্যান্ড। চতুর্থ উইকেটে রিচি বেরিংটন ও ম্যাথু ক্রস ৭৫ রানের জুটি গড়েন। উইলিয়ামসের শিকার হয়ে বেরিংটন ফেরেন ৪৩ বলে ৪২ রান করে। লুক জনওয়ের শিকার হয়ে ক্রস বিদায় নেন ৩৫ বলে ৪২ রানে। স্কটল্যান্ড শেষ ৬টি উইকেট হারায় ৩৫ রানের ব্যবধানে। সিরিজ জয়ের স্বপ্ন দেখতে থাকা দলটি অলআউট হয় ১২৬ রানে। ইনিংসের দুই বল বাকি থাকতে স্কটল্যান্ডকে অলআউট করে ১০ রানের জয় পায় জিম্বাবুয়ে। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৩ রান খরচ করে ২টি উইকেট শিকার করা গারাভা ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris