সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মেসি-নেইমারদের লিগ ওয়ান আবারও ইউরোপের সেরা পাঁচে

Paris
Update : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : গত চার বছর ধরে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের একটি ফ্রান্সের লিগ ওয়ান। তবে কয়েক সপ্তাহ আগে এক লাফে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ থেকে নেমে পড়েছে ফরাসি লিগটি। পর্তুগিজ ক্লাব বেনফিকা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করায় কাল হয়েছিল লীগ ওয়ানের। বেনফিকার জয়ে পতন হয়েছিল লিগ ওয়ানের। মেসি-নেইমার-রামোসরা খেলছেন এই লিগেই।

ইউরোপের সেরা পাঁচ লিগে মেসি-নেইমারদের মতো তারকারা না থাকতে পারায় বিষয়টি আলোচনার তুঙ্গে ছিল। তবে কয়েক সপ্তাহের ব্যবধানে পর্তুগালের প্রিমেইরা লিগাকে পেছনে ফেলে আবারো ইউরোপের সেরা পাঁচে ঢুকে গেছে লিগ ওয়ান। উয়েফা র‌্যাংকিংয়ে ৪৫.০৮১ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচ লিগে এখন ফ্রান্সের লিগ ওয়ান। ৪৪. ৫৪৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পর্তুগালের প্রিমেইরা লিগা। ৮৯.৪৯৮ পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লীগ। দুইয়ে রয়েছে স্প্যানিশ লা লিগা।


আরোও অন্যান্য খবর
Paris