সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

খেলাধূলার মাধ্যমে অপকর্ম থেকে দূরে থাকা যায় : এমপি এনামুল

Paris
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজে মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাব। বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, সুস্থ ও সুন্দর ভাবে বাঁচতে গেলে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা শরীরকে সুস্থ রাখে। খেলাধূলার সাথে নিজেকে জড়িত রাখলে বিপথে যাওয়ার সুযোগ কম থাকে। খেলাধূলার ফলে অনেক অপকর্ম থেকে নিজেকে দূরে রাখা যায়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী সহ যুবকদের খেলাধূলায় মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মাজেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের সভাপতি কাউসার আলী, সহ-সভাপতি শাহিন আক্তার তুহিন, সাধারন সম্পাদক আতাউর রহমান উজ্জল, উপদেষ্টা সদস্য সজল আহম্মেদ, আনারুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।

এ সময় বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের সদস্য সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের জার্সি উন্মোচন উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাব ও নাটোর জেলা একাদশের খেলাটি ২-২ গোলে ড্র হয়।


আরোও অন্যান্য খবর
Paris