সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কে হবেন ভারতের পরবর্তী অধিনায়ক?

Paris
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : সকল জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি আর অধিনায়ক থাকছেন না। তাহলে কে হবেন পরবর্তী অধিনায়ক? ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির প্রধান মদন লাল মনে করেন, পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন তা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই। কারণ রোহিত শর্মাই তো আছেন। ভারতের ড্যাশিং ওপেনার রোহিত শর্মা এর আগেও সাময়িক সময়ের জন্য ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। দারুণ সব সাফল্যও পেয়েছেন। মদন লাল বলেছেন, ‘পরবর্তী অধিনায়ক রোহিত শর্মা। এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজনই নেই।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিত দারুণ সফল। আগামী দিনে ভারতীয় ক্রিকেট কীভাবে এগিয়ে যাবে সেটা জয় শাহ বলে দিয়েছে। রোহিত সহ-অধিনায়ক ছিল, কোহলির সঙ্গে কাজ করে তার অভিজ্ঞতাও বেড়েছে।’ তবে মদনলাল ওয়ানডে অধিনায়ক নিয়ে ভাবনাচিন্তা করার জন্য বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘নির্বাচকরা ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক নিয়ে আলোচনা করে কি না সেটা দেখতে হবে। এখন পর্যন্ত কোহলি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ভালোভাবেই নেতৃত্ব দিয়েছে। কোনো আইসিসি ট্রফি না জিতলেও একটা শক্তিশালী দল গড়েছে। রোহিতের নেতৃত্বের দিকেও নজর রাখতে হবে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত যদি ভালো কিছু করে, তাহলে নির্বাচকদের আলোচনায় উঠে আসবে।’


আরোও অন্যান্য খবর
Paris