সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রাপ্ত ১০টি ফুটবল রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে দিলেন রাসিক মেয়র লিটন

Paris
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলালের পক্ষ থেকে ১০টি ফুটবল প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাসিক মেয়র মহোদয়ের হাতে ফুটবলগুলো তুলে দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় রফিকুল হক মামুন। এ সময় ফুটবলগুলো রাজশাহী কিশোর একাডেমিকে প্রদান করেন সিটি মেয়র।

ফুটবল প্রদানকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেড, রাজশাহী সিটি কর্পোরেশন বালক ফুটবল দলের কোচ ও রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল, ম্যানেজার নাজমীর আহম্মেদ আমান, রাজশাহী সিটি কর্পোরেশন বালিকা ফুটবল দলের কোচ জহির উদ্দিন ভোলা, ম্যানেজার শামসুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris