সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ফিফা র‌্যাঙ্কিংয়ে আরও পেছালো বাংলাদেশ

Paris
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ভালো খবর নেই বাংলাদেশের ফুটবলে। ফিফা র‌্যাঙ্কিংয়ে আরও পেছালো লাল-সবুজ জার্সিধারীরা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছে জামাল ভূঁইয়ারা। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। সেপ্টেম্বরের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এবারের ফিফা আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ কিরগিজস্তানে তিন জাতির একটি প্রতিযোগিতা খেলেছে। স্বাগতিকদের সঙ্গে অন্য দলটি ছিল ফিলিস্তিন। বাংলাদেশ দুই দলের কাছেই হেরেছে। যা র‌্যাঙ্কিংয়েও প্রভাব ফেলেছে।

একধাপ নেমে গিয়ে লাল-সবুজ দলের অবস্থান এখন ১৮৯ নম্বরে। মে মাসের পর থেকে র‌্যাঙ্কিংয়ে শুধু পিছিয়েই যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে ওঠার দৌড়ে এবারের সূচিতে তিনটি ম্যাচ ছিল দল দুটির। কিন্তু তাদের নিজেদের মধ্যকার ‘সুপার ক্লাসিকো’ ৫ মিনিট চলার পরই স্থগিত হয়ে যায় ব্রাজিলের স্বাস্থ্য অধিদফতরের কর্তাদের হানায়। এই ম্যাচটি বাদ দিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই জিতেছে দুটি ম্যাচ।

তবে র‌্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হয়নি তাদের। ব্রাজিল আছে আগের মতোই দ্বিতীয় স্থানে। আর আর্জেন্টিনার অবস্থান ছয় নম্বরে। তবে ইংল্যান্ড একধাপ এগিয়েছে। থ্রি লায়ন্স উঠে এসেছে তৃতীয় স্থানে। চারে নেমে যেতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। এ ছাড়া পর্তুগাল একধাপ এগিয়ে জায়গা করেছে নিয়েছে সাত নম্বরে। আর স্পেন একধাপ অবনমনে রয়েছে অষ্টম স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম।


আরোও অন্যান্য খবর
Paris