সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জাতীয় দলে লন্ডন প্রবাসী ফুটবলার

Paris
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দুই দিন আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন প্রবাসী কোনো ফুটবলার জাতীয় দলের সাফে থাকছে না। গতকাল জানা গেল, আরও একজন প্রবাসী ফুটবলার সাফের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার লন্ডন প্রবাসী তরুণ ফুটবলার সাফের ৩৪ জনের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে ৩৪ জনের নামের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। সেখানে লন্ডন প্রবাসী ইউসুফ জুলকারনাইন ঢাকায় আসবেন। কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট নেই। ইউসুফ জুলকারনাইন এখন লন্ডনে আছেন।

বাফুফে জানিয়েছে, এই তরুণ পাসপোর্ট পেয়ে যাবেন এবং ভিসা নিয়ে ঢাকায় আসবেন। সবকিছুই দ্রুত আগাচ্ছে। এটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন জুলকারনাইন। এর আগে কানাডা এবং ফ্রান্স হতে দুই জন এসেছিলেন। কিন্তু তাদেরকে সাফের দলে রাখা হয়নি। জাতীয় দল ম্যানেজম্যান্ট কমিটির সভা রয়েছে। সভা শেষে ঘোষণা করা হবে কবে নাগাদ অনুশীলন শুরু হবে। ২০ সেপ্টেম্বর জেমি ডে অনুশীলনে নামার কথা রয়েছে। আগামী ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ ৫ দেশ খেলবে এবারের আসরে।


আরোও অন্যান্য খবর
Paris