সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশের কাছে সিরিজ হার নিয়ে যা বললেন ম্যাক্সওয়েল

Paris
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : গেল মাসে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ঐ সিরিজ হার আসন্ন বিশ্বকাপে কোন প্রভাব ফেলবে না বলে মনে করেন অসিদের হার্ড-হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো করবে বলে মনে করেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপে দল ভালো ফল করবে এবং শিরোপার জন্য লড়াই করবে।

বাংলাদেশের কাছে সিরিজ হার কোন প্রভাব ফেলবে না। কারণ আমরা বড় মঞ্চে ভিন্ন কন্ডিশনে সবকিছু নতুনভাবে শুরু করবো।’ সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এখন পর্যন্ত টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১০ সালে ফাইনালে উঠলেও, রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে আগামী বিশ্বকাপে শিরোপা স্বাদ নিতে মরিয়া অস্ট্রেলিয়া। এমনটাই জানালেন দলটির ব্যাটসম্যান ম্যাক্সওয়েল।


আরোও অন্যান্য খবর
Paris