সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ওমরাহ করতে গেলেন বাংলাদেশ দলের ৭ ক্রিকেটার

Paris
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : টানা কয়েকটি সিরিজ শেষে ক্রিকেটারদের আপাতত ছুটি দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ছুটিতে পবিত্র ওমরাহ পালন করতে দেশ ছেড়েছেন বিশ্বকাপ স্কোয়াডের ৫ ক্রিকেটার। তাদের সঙ্গে আছেন স্কোয়াডের বাইরে আরো দুজন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

এ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাইরে তাইজুল ইসলাম ও জাকির হাসানও রয়েছেন তাদের সঙ্গে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন। তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন। জানা যায়, ওমরাহ শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা। আর ৪ অক্টোবর বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় দল। আসরের প্রথম পর্বে ওমানে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা।


আরোও অন্যান্য খবর
Paris