প্রেস বিজ্ঞপ্তি : ফুদকিপাড়া ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নগরীর মুন্নুজান প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তৃতীয় বারের মতো সাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় তিনি চ্যাম্পিয়ন ও রানার দলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ্নেয়াজ সরকার সেডু, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, সহ-সভাপতি বাদশা, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম।
এছাড়াও ফুদকিপাড়া ইয়াংস্টার ক্লাবের প্রিয়ন্ত ও আশিক প্রমুখ। ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে লিমন একাদশ ৯১ রান টার্গেট দেয় সাবু স্মৃতি সংঘকে। জবাবে ব্যাট করতে নেমে সাবু স্মৃতি সংঘ শেষ ওভারে ৭ উইকেট হাতে রেখে ৯১ রান তুলে নেয়।