সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ভারতীয় পেসারের বয়স নিয়ে দ্রাবিড়ের সন্দেহ!

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ক্রিকেটের জেন্টালম্যান হিসাবে রাহুল দ্রাবিড়ের সুখ্যাতি। অতীতে বারংবার নিজের আচরণে সকলকে মুগ্ধ করেছেন দ্রাবিড়। তার সঙ্গে ঘটে যাওয়া একটি মজার ঘটনা জানালেন দীপক চাহার। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সদস্য ছিলেন এই পেসার। টেস্ট খেলতে বিরাট কোহলীদের নিয়ে রবি শাস্ত্রী ইংল্যান্ডে থাকায় সেই দলের কোচ হিসেবে গিয়েছিলেন দ্রাবিড়। সেই সময়ের একটি ঘটনার কথা জানান ভারতীয় এই পেসার। একদিনের সিরিজে দুর্দান্ত খেলেছিলেন চাহার। তিনি বলেন, ‘আমরা যখন শ্রীলঙ্কায় পৌঁছলাম, দ্রাবিড় স্যার আমাকে জিজ্ঞেস করেন আমার বয়স কত। আমি বলি ২৮ বছর, কিছু দিনের মধ্যেই ২৯ হবে। তখন উনি বলেন, এটা তোমার আসল বয়স নাকি ক্রিকেট খেলার জন্য বলছ।’

মুচকি হেসে চাহার বলেছিলেন, ‘আমার বাবা সেনাবাহিনীতে আছে। বয়স বাড়ানো আমার পক্ষে সম্ভব নয়।’ দ্রাবিড়ের একটা কথা এখনও ভুলতে পারেননি ভারতের হয়ে পাঁচটি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলা চাহার। তিনি বলেন, ‘দ্রাবিড় স্যার বলেছিলেন আমার মধ্যে এখনও ৪-৫ বছর টেস্ট ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে। এই কথাটা আমার মনে থাকবে। ভারত এ দলের হয়ে লাল বলের খেলায় আমাকে সুযোগ দিয়েছিলেন উনি। ওঁর কোচিংয়ে খেলে বারবার সাফল্য পেয়েছি আমি।’ বর্তমানে আইপিএলের চেন্নাই সুপার কিংসে খেলতে দুবাইতে রয়েছেন চাহার। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ দলে রয়েছেন এই পেসার।


আরোও অন্যান্য খবর
Paris