সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

Paris
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আইপিএল খেলতে সাকিব আল হাসানের সঙ্গে গত রোববার রাতেই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু ভিসা জটিলতায় এক দিন পিছিয়ে যায় বাঁহাতি এ পেসারের যাত্রা। অবশেষে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে দেশ ছেড়েছেন তিনি। মুস্তাফিজ বলেছেন, ‘ব্যাগ রেডি করছি। সবার কাছে দোয়া চাই, যেন ভালো খেলতে পারি।’ দুবাই পৌঁছে কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। গত মে মাসে করোনার কারণে ভারতের মাটিতে স্থগিত হয়েছিল আইপিএল।

পরে বাকি অংশ আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএল। আসন্ন টি-২০ বিশ্বকাপও হবে আমিরাতে। তাই এ টুর্নামেন্টে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারবেন সাকিব-মুস্তাফিজ। প্রথম পর্বে অবশ্য রাজস্থানের হয়ে দারুণ পারফর্ম করেছেন কাটার মাস্টার। দলটির নির্ভরযোগ্য বোলারও তিনি। ৭ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সাম্প্রতিক ফর্ম বিচারে এবারও রাজস্থানের একাদশে নিয়মিত দেখা যেতে পারে মুস্তাফিজকে।


আরোও অন্যান্য খবর
Paris