সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঘোষণার ২২ মিনিটের মাথায় দলের নেতৃত্ব ছাড়লো রশিদ খান

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : বিশ্বকাপ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবির টুইটার অ্যাকাউন্ট থেকে এ দল ঘোষণার ২২ মিনিটের মাথায় দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন লেগ স্পিনার রশিদ খান। এদিকে এসিবির অ্যাকাউন্ট থেকে ঘোষিত দল নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় রশিদ জানান, আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নির্বাচকরা তার সঙ্গে আলোচনা না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রশিদ বলেন, ‘অধিনায়ক ও জাতির দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি দল নির্বাচন কাজের অংশ হওয়ার অধিকার রাখি। এসিবি মিডিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে তার জন্য আমার কোনো অভিমত নেওয়া হয়নি।’ রশিদ আরো বলেন, ‘আমি আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তানের হয়ে খেলা আমার জন্য সবসময় গর্বের।’ এদিকে বিশ্বকাপ দলে সর্বোচ্চ ১৫ সদস্য থাকার কথা থাকলেও এসিবি ঘোষিত স্কোয়াডে সদস্য ১৮ জন। তাই এই স্কোয়াড নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris