সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে জয় আর্জেন্টিনার

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার ভোরে ঘরের মাঠে লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে তারা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে অনাকাক্সিক্ষত ঘটনার পর শুক্রবারই প্রথম খেলতে নামে মেসিবাহিনী। ম্যাচের ১৪ তম মিনিটেই লিয়ান্দ্রো প্যারেদেশের বাড়ানো পাসে গোল করেন মেসি। বিরতির আগে আর কোনো গোল হয়নি। বিরতির পরও ম্যাচের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৪তম মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি।

এই গোলের মধ্য দিয়ে আন্তর্জাতিক ম্যাচের গোলসংখ্যায় ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান মেসি। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্রাজিলের হয়ে পেলে মোট ৭৭টি গোল করেছিলেন। মেসির বর্তমান গোলসংখ্যা ৭৯টি। ল্যাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন জাদুকরই। শুক্রবারের জয়ের ফলে বাছাই পর্বে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।


আরোও অন্যান্য খবর
Paris