সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আম্পায়ার নাদির শাহ আর নেই

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : সাবেক ক্রিকেটার এবং আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ আর নেই। আজ ভোর রাত ৩টা ৪৮ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিলো ৫৭ বছর। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন নাদির শাহ। নাদির শাহর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশা। তিনি জানান, হাসপাতালের বাকি আনুষ্ঠানিকতা শেষে নাদির শাহকে তার ধানমন্ডিস্থ বাসায় নেয়া হয়েছে। আজ বাদ জুম্মা ধানমন্ডি ৭ নম্বর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

অনেক দিন ধরেই দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ার। মাঝে বেশ কয়েক বার দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে নেয়া হয় লাইফ সাপোর্টে। বগুড়ায় বাংলাদেশ-কেনিয়া ম্যাচ দিয়ে ২০০৬ সালে শুরু আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ের পথচলা শুরু নাদির শাহের। ৬ বছরে ৩ টি-টোয়েন্টির পাশাপাশি ৪০ ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris