সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চাকরি হারালেন এসআই নাছির

Paris
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

আরা ডেস্ক : যৌতুকের কারণে স্ত্রী নির্যাতন এবং অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) নাছির আহম্মেদকে চাকরিচ্যুত করা হয়েছে। গত মঙ্গলবার ডিএমপির উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে রুবিনা আক্তার রুনার সঙ্গে পাবনা শহরের কাচারীপাড়ার মোস্তাক আহম্মেদের ছেলে নাছির আহম্মেদের বিয়ে হয় ২০১২ সালের ২১ ডিসেম্বর। বিয়ের পর থেকেই নাছির পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় নাছির প্রায়ই রুবিনা খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

বিয়ের প্রায় দুই বছর পর ২০১৪ সালের ১১ নভেম্বর নাছির এসআই পদে পুলিশে যোগ দেন। যৌতুক দাবি ও মেয়ে মারধরের ঘটনায় রুবিনার বাবা ২০১৯ সালে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাছিরসহ তার বাবা-মা ও বোনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নাছির আদালতে জামিনের জন্য হাজির হলে তার জামিন নামঞ্জুর হয়। এ ছাড়া নাছির আহম্মেদ অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব ঘটনায় পুলিশ সদর দপ্তর নাছিরকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করে। পরে বিভিন্ন তদন্তে নাছিরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। এর আগে তিনি রাজশাহীতে মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন। রাজশাহীতে দায়িত্বরত অবস্থায় মামলা শুরু হয় বলে জানা গেছে। সূত্র : সিল্কসিটি নিউজ


আরোও অন্যান্য খবর
Paris