সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নেই সাকিব

Paris
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ার অপেক্ষা বাড়ল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানরে। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না সাকিব। বাংলাদেশ দলের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছেন সাকিব। পুরনো চোটের স্থানেই আবার ব্যথা পেয়েছেন তিনি।- এফএনএস

ফলে সিরিজের শেষ ম্যাচটিতে আর খেলা হচ্ছে না তার। সে হিসেবে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ার অপেক্ষা বাড়ল সাকিবের। এই টি-টোয়েন্টি সিরিজে আর লাসিথ মালিঙ্গাকে ছোঁয়া হচ্ছে না তার। বিশ্বকাপেই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। তবে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজে চারটি ম্যাচ খেলে ৪ উইকেট পেয়েছেন সাকিব। ব্যাট হাতে তার রান সর্বসাকুল্যে ৪৫।


আরোও অন্যান্য খবর
Paris