সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

Paris
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে তামিম ইকবালের না থাকাটা প্রত্যাশিতই ছিল। কারণ কয়েক দিন আগে নিজেই বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাই বলে এই সময়ে পুরোপুরি বসেও থাকছেন না বামহাতি ওপেনার। বিশ্বকাপ দল দেওয়ার দিনেই নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি (এনওসি) পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র। ওই টুর্নামেন্টে খেলতে গত বুধবার অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বৃহস্পতিবারই ইপিএলে খেলতে বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি।- এফএনএস

ফলে নেপালের এই লিগে খেলতে তার আর কোন বাধা রইলো না। ২৪ সেপ্টেম্বর তামিমের নেপালের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা। এই টুর্নামেন্টে তামিম খেলবেন ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সে। বিশ্বকাপ স্কোয়াড থেকে সরে দাঁড়ানোয় ইপিএলে পুরোটা সময় খেলার সুযোগ পেয়েছেন তিনি। ইপিএল শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর, চলবে ৯ অক্টোবর পর্যন্ত। দলটির প্রথম ম্যাচ ২৬ সেপ্টেম্বর পোখারা রাইনোসের বিপক্ষে।

২৭ সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন ও ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে খেলবে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। তামিম বর্তমানে হাঁটুর চোটে মাঠের বাইরে রয়েছেন। পুনর্বাসন শেষে সুস্থ হতে হতে চলতি মাসের শেষ সপ্তাহ। ওই হিসেবে টুর্নামেন্ট শুরুর আগেই ফিট হয়ে যাবেন। তামিমের এই টুর্নামেন্টে খেলতে চাওয়ার কারণ ইনজুরিতে দেশের হয়ে বেশকিছু টি-টোয়েন্টি খেলতে পারেননি। তাই নিজেকে ফিরে পাওয়ার মিশনে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।


আরোও অন্যান্য খবর
Paris