সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দ.আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় করল শ্রীলঙ্কা

Paris
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার ২০৩ রানের জবাবে ১২৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও জর্জ লিন্ডেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৩ রান তুলতে পারে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৪৭, ধনঞ্জয়া ডি সিলভা ৩১ ও চামিরা ২৯ রান করেন।- এফএনএস

প্রোটিয়াদের পক্ষে মহারাজ ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া শামসি ও লিন্ডে ২টি করে উইকেট নেন। ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৪ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তারা গুঁড়িয়ে যায় ১২৫ রানে। অভিষেকে প্রথম বলে উইকেট নেওয়া মহেশ থিকসানা নেন ৪ উইকেট। দুশমান্থা চামিরা ম্যাচসেরা ও চেরিথ আসালাঙ্কা সিরিজসেরা হন। সূত্র: ক্রিকইনফো


আরোও অন্যান্য খবর
Paris