সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নেপালে খেলতে বিসিবির অনাপত্তিপত্র চান তামিম

Paris
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন দেশসেরা এই ওপেনার। হাঁটুর ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন তামিম। তবে ইপিএল শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।- এফএনএস

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এরইমধ্যে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। তামিমের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আকরাম খান বলেন, ‘বোর্ডের অনুমতি চেয়ে আমাদেরকে চিঠি দিয়েছে তামিম। অনুমতি পাবে কি পাবে না? সেটা আমরা বুধবার জানাবো।’ তামিম বিসিবির অনাপত্তিপত্র পেয়ে যাবেন বলেই মনে হচ্ছে।

ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার কথা রয়েছে তার। এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তিনি। নেপালের এই লিগে ক্রিস গেইল, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ শাহজাদের মতো তারকারাও অংশ নিচ্ছেন। সূত্র: ক্রিকবাজ


আরোও অন্যান্য খবর
Paris