সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বোলিংয়েও সেরা দশে সাকিব

Paris
Update : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিংয়েও সেরা দশে ঢুকে গেছেন। বুধবার হালনাগাদকৃত আইসিসির বোলিং র্যাংকিংয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন সাকিব।- এফএনএস

সেরা দশে রয়েছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানও। বোলারদের র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে সাকিবের। অজিদের বিপক্ষে সিরিজ শেষে সাকিব ছিলেন ১২তম স্থানে। নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করায় এখন তার রেটিং পয়েন্ট ৬২৮। অন্যদিকে, ‘ফিজ’ আগের মতো দশম স্থানেই আছেন। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৪।

দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে বোলিং তালিকায় শীর্ষে রয়েছেন। এরপর রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানে রশিদ খান, ইংল্যান্ডের আদিল রশিদ ও আফগান মুজিবুর রহমান জাদরান। সূত্র : আইসিসি


আরোও অন্যান্য খবর
Paris