সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা আশুরা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

ভারতের প্রধান নির্বাচক সাবেক পেসার চেতন

Paris
Update : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

এফএনএস : দুই প্রজন্মের দুই পেসারের মধ্যে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। অনেক আলোচনা ও যুক্তি-তর্কের পর অবশেষে খুশির খবর পেয়েছেন চেতন শর্মা। ভারতের প্রধান নির্বাচক কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাবেক এই পেসার। এ দফায় আশা পূরণ হচ্ছে না অজিত আগারকারের। আহমেদাবাদে বৃহস্পতিবার ভারতীয় বোর্ডের ৮৯তম সাধারণ সভার দিনই চূড়ান্ত হয়েছে প্রধান নির্বাচকসহ আরও দুই নির্বাচকের নাম। চেতনের সঙ্গে নির্বাচক কমিটিতে যুক্ত হয়েছেন অন্য দুই সাবেক পেসার আবে কুরুভিল্লা ও দেবাশিস মোহান্তি।

এই নির্বাচক কমিটি নির্বাচন করেছে ভারতীয় বোর্ডের ক্রিকেট পরামর্শক কমিটি। সাবেক অলরাউন্ডার মদন লালের নেতৃত্বাধীন সেই কমিটিতে আছেন সাবেক পেসার আর পি সিং ও মেয়েদের দলের সাবেক কিপার সুলক্ষনা নায়েক। তাদের সুপারিশের ভিত্তিতে বোর্ড নিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। টাইমস অব ইন্ডিয়ার খবর, চেতন ও আগারকারকে নিয়ে অনেক ভেবে শেষ পর্যন্ত চেতনকেই বেছে নিয়েছে পরামর্শক কমিটি। নির্বাচক কমিটিতে উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব করবেন চেতন, পশ্চিমাঞ্চলের কুরুভিল্লা ও পূর্বাঞ্চলের মোহান্তি। দক্ষিণাঞ্চলের প্রতিনিধি হিসেবে আগে থেকেই কমিটিতে আছেন সাবেক বাঁহাতি স্পিনার সুনিল যোশি ও মধ্যাঞ্চলের প্রতিনিধি হিসেবে সাবেক পেসার হারবিন্দর সিং।

ভারতের ৫ সদস্যের নির্বাচক কমিটির ৪ জনই এখন পেসার। একজন স্পিনার। কমিটির মেয়াদ ৩ বছর হলেও ১ বছর পর তাদের পারফরম্যান্স পর্যালোচনা করবে ক্রিকেট পরামর্শক কমিটি। আগারকার ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে এবার নির্বাচক হতে আবেদন করেছিলেন সাবেক বাঁহাতি স্পিনার মানিন্দর সিং, সাবেক কিপার নয়ন মোঙ্গিয়া, সাবেক পেসার রনদেব বোস ও সাবেক ব্যাটসম্যান শিবসুন্দর দাস। তাদের হতাশ হতে হয়েছে এবার। আগের কমিটির প্রধান নির্বাচক যোশি এবারও কমিটিতে থাকলেও চেতনকে প্রধান নির্বাচক করা হয়েছে কমিটির বাকি সবার চেয়ে টেস্ট বেশি খেলায়।

২৩ টেস্টে ৬১ উইকেট আছে সাবেক এই পেসারের। ১৯৮৬ সালের ইংল্যান্ড সফরে লর্ডসে নিয়েছিলেন ৫ উইকেট, বার্মিংহ্যামে নিয়েছিলেন ম্যাচে ১০ উইকেট। ৬৫ ওয়ানডেতে নিয়েছেন ৬৭ উইকেট। বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে হ্যাটট্রিক করা প্রথম বোলার তিনি (১৯৮৭ বিশ্বকাপে)। এ ছাড়া ওয়ানডেতে আছে একটি সেঞ্চুরিও। ১৯৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে কানপুরে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে চারে নামার পর করেছিলেন ৮৬ বলে অপরাজিত ১০১।


আরোও অন্যান্য খবর
Paris