সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা আশুরা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

নেইমারদের নতুন কোচ কে হচ্ছেন!

Paris
Update : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

এফএনএস : বড়দিনের উৎসবে ছুটিতে গেছে ফরাসি লিগ ওয়ান। আনন্দ-উৎসবে দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন সবাই। কিন্তু এই উৎসবের শুরুর আগেই গুমোট পরিবেশ পার্ক ডু প্রিন্সেসে। বরখাস্ত হয়েছেন কোচ টমাস টুখেল। স্ত্রবার্গের বিপক্ষে ৪-০ গোলের জয়ের পরও ছাঁটাই হয়েছেন এই জার্মান। বোঝাই যাচ্ছে, সিদ্ধান্তটা আগেই নেওয়া। টুখেলের চাকরি হারানোর পর এখন পিএসজি ঘিরে একটাই আলোচনা- নেইমার-এমবাপ্পেদের কোচ হচ্ছেন কে? আলোচনায় আছেন বেশ কয়েকজন। তবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মাউরোসিও পোচেত্তিনোর নাম।

প্রথমত, টটেনহামের চাকরি হারানোর পর থেকে বেকার আছেন; দ্বিতীয়ত, ফরাসি চ্যাম্পিয়নদের জার্সিতে দুই মৌসুম খেলেছেন এই আর্জেন্টাইন। ফরাসি মিডিয়ার খবর, ইতোমধ্যে পোচেত্তিনোর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে প্যারিসের ক্লাবটির। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও। বড়দিনের ছুটির পর ৬ জানুয়ারি প্রথম ম্যাচ পিএসজির। ওই ম্যাচেই নতুন কোচ দেখা যেতে পারে ফরাসি চ্যাম্পিয়নদের ডাগআউটে। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর পছন্দ নাকি এই আর্জেন্টাইন। তাকে পছন্দের কারণ, তিনি এখন কোনও ক্লাবের সঙ্গে যুক্ত নেই।

নিজের কোচিং দক্ষতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন প্রিমিয়ার লিগের কঠিন লড়াইয়ে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসজির কঠিন পরীক্ষা। খেলতে হবে বার্সেলোনার বিপক্ষে। গত মৌসুমে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। নতুন মৌসুম শুরুর আগেই টুখেলের চাকরি হারানোর খবর শোনা গিয়েছিল। কাতারি মালিকানাধীন ক্লাব তার ওপর আস্থা রাখলেও চলতি লিগে সংগ্রাম করায় তাকে ছাঁটাই করেছে। জার্মান কোচের উত্তরসূরি হিসেবে পোচেত্তিনোই তাই পছন্দের তালিকায় শীর্ষে।

এই আর্জেন্টাইনের সঙ্গে আলোচনায় আছেন মাসিমিলিয়ানো আলেগ্রি। জুভেন্টাসের দায়িত্ব ছাড়ার পর বেকার এই ইতালিয়ানও। তুরিনের ক্লাবটির হয়ে পাঁচটি স্কুদেত্তো জেতার পর স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি গত মৌসুমে। এবারের মৌসুম শুরুর আগে তার ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি প্রিমিয়ার লিগে যাননি। বেকার থাকায় তাকেও পিএসজির দায়িত্ব নেওয়ার দৌড়ে রাখার খবর ইউরোপিয়ান মিডিয়ার।

আরেক ইতালিয়ানও আছেন চাকরির দৌড়ে। থিয়াগো মোত্তা অবশ্য এখনই আছেন পিএসজির সঙ্গে যুক্ত। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি খেলেছেন প্যারিসের ক্লাবটিতে। পেশাদারি ক্যারিয়ারকে বিদায় জানানোর পর এখন কাজ করছেন পিএসজির অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে। প্রমোশন দিয়ে তাকে দেওয়া হতে পারে নেইমারদের দায়িত্ব।


আরোও অন্যান্য খবর
Paris