সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আজকের ম্যাচেই জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ

Paris
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : জয়ের ধারায় ফিরে কালই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স। সিরিজের প্রথম দুই ম্যাচেই নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ।

দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেটে ও ৪ রানের জয় পায় টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে ৫২ রানে ম্যাচ হারতে হয় স্বাগতিকদের। তৃতীয় ম্যাচ জয়ে সিরিজে টিকে থাকার পাশাপাশি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। মন্থর উইকেটে হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। সেই সাথে সিরিজ জয়ের সম্ভাবনাও জাগিয়েছে তারা। কিন্তু শুরু থেকে ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ছিলো টাইগাররা।


আরোও অন্যান্য খবর
Paris