সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজশাহীতে অনুর্ধ-১৬ বালক বালিকা সাঁতার প্রশিক্ষন শিবির

Paris
Update : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
Exif_JPEG_420

স্পোর্টস রিপোর্টার : রাজশাহী জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে মাসব্যাপী অনুর্ধ-১৬ বালক বালিকা সাঁতার প্রশিক্ষন শিবির গতকাল সোমবার শুরু হয়েছে। প্রশিক্ষন প্রদান করবেন সুইমিং কোচ আবু বকর হায়দার রিপন। তাকে সহযোগিতা করবের সহকারী সুইমিং কোচ মোঃ আব্দুর রউফ রিপন। এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুহাম্মদ শরিফুল হক। এর আগে তিনি বলেন আমাদের ছেলেমেয়েদের ভালো করে নিয়মিত সাঁতার প্রশিক্ষন দিতে হবে যেন তারা জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হতে পারে ।

ভবিষ্যতে আন্তর্জাতিক মানের সাতারু হতে পারলেই একদিন দেশের সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা সাঁতার সমিতির আহবায়ক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন। এ সময় সাঁতার সমিতির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris