সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিসিবির ফিক্সড ডিপোজিট ৯০০ কোটি টাকা

Paris
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আইসিসি-এসিসির অনুদান, টিভি রাইটস এবং স্পন্সরসহ নানা খাতে আয় রয়েছে বিসিবির। করোনাকালেও আয় বেড়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার। তাতেই ফুলে ফেঁপে উঠেছে বিসিবির কোষাগার। বিসিবির ফিক্সড ডিপোজিটের অঙ্কটা ৯০০ কোটি টাকা স্পর্শ করেছে। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত নতুনের আবাহন অনুষ্ঠানে শনিবার তিনি বলেছেন ‘এখন কোচিং স্টাফে সব বিদেশি। অনূর্ধ্ব-১৯ দলেও এখন কোচ খেলোয়াড়দের বেতন ১০ গুণ বেড়ে গেছে। এত কিছুর পরও ফিক্সড ডিপোজিটে ৯০০ কোটি টাকার মতো আছে।’ তিনি আরও বলেছেন, আগামী ২ বছর পর আইসিসি থেকে অষ্ট্রেলিয়ার সমান অনুদান পাবে বিসিবি।


আরোও অন্যান্য খবর
Paris