সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ

Paris
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় দেশসেরা ওপেনার তামিম ইকবালকে টপকে গেলেন টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রিয়াদ। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪১ রান তোলে টাইগাররা। অধিনায়ক রিয়াদ ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।

এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তামিমকে টপকে গেছেন রিয়াদ। ওয়ানডে অধিনায়ক তামিমের চেয়ে ঠিক ১ রান বেশি নিয়ে শেষ করেন ম্যাচটি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ১৭০২ রান রিয়াদের। অন্যদিকে, ৭৪ ম্যাচে তামিমের সংগ্রহ ১৭০১ রান। রান সংগ্রাহকের এই তালিকায় শীর্ষে আছেন বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব আল হাসান। ৮৬ ম্যাচের ৮৫ ইনিংসে সাকিবের সংগ্রহ ১৭৫৫ রান।


আরোও অন্যান্য খবর
Paris