সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্পিন-সহায়ক উইকেট হলেই সাফল্য সম্ভব নয় : তাইজুল

Paris
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিতের পথে বাংলাদেশ। রোববার তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই দুই ম্যাচ আগেই সিরিজ হবে স্বাগতিকদের। বাংলাদেশ একই ‘প্রসেস’ মেনে ম্যাচ জিততে চায়। যেখানে স্পিনারের ভূমিকা নিতে সবচেয়ে বেশি। তবে মিরপুরের পিচে স্পিনাররা শুধু উইকেটের সুবিধা পাওয়ায় সফল হচ্ছেন, তেমনটা মনে করেন না তাইজুল ইসলাম। শনিবার ঐচ্ছিক অনুশীলন শেষে বাঁহাতি স্পিনার জানিয়েছেন, এজন্য লাইন-লেন্থ ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। মিরপুরের স্পিন-সহায়ক উইকেট হলেই সাফল্য সম্ভব নয়, তাইজুল মনে করেন সাফল্য পেতে লাইন-লেন্থ মেনে বোলিং করাটাও জরুরি, ‘স্পিন-সহায়ক উইকেট হলেই যে আপনি ৫-৭টা করে উইকেট পাবেন, এটা ভুল ধারণা। কারণ স্পিন উইকেটই হোক কিংবা ফ্লাট উইকেট, ভালো জায়গায় বল করাটা খুবই গুরুত্বপূর্ণ।

আমার মনে হয়, আমাদের বোলাররা শৃঙ্খলার মধ্যে থেকে আত্মবিশ্বাস নিয়ে বল করে যাচ্ছে। এজন্য সাকিব ভাই, নাসুম, মেহেদী ও পেস বোলাররা ভালো করে যাচ্ছে। এটা দলের জয়ে সহায়ক হচ্ছে।’ তৃতীয় টি-টোয়েন্টি নিয়ে তাইজুল বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা ভালোভাবে জিতেছি। তবে দ্বিতীয় ম্যাচটা অনেক কঠিন ছিল। খেলাটা শেষ ওভার পর্যন্ত গেছে। তার মধ্যে মোস্তাফিজ অনেক ভালো বোলিং করছে। যারা বোলার, তারা সবাই ভালো বল করছে। সামনে আরও একটা ম্যাচ জিতলে আমরা সিরিজটা জিতবো। আমার মনে হয়, আমরা যদি প্রসেস ঠিক রাখতে পারি, তাহলে ভালো করবো।’ নিউজিল্যান্ডের বিপক্ষে সফল হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাইজুল বলেছেন, ‘আমার মনে হয় আমাদের সফল হওয়ার কারণ আমাদের ব্যাটসম্যান, বোলার কিংবা ফিল্ডার বলেন, আমরা টিমম্যান হিসেবে খেলছি। আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটাই। সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।’


আরোও অন্যান্য খবর
Paris