নিয়ামতপুর প্রতিনিধি : নিয়ামতপুরে উপজেলা সাব-রেজিস্টার অফিসের আয়োজনে উৎসব মূখড় পরিবেশে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার অফিস শেষে বিকালের দিকে অফিস কর্মকর্তা একাদ্বশ বনাম দলিল লেখক সমিতি একাদ্বশের মাঝে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাব-রেজিস্টার পরিতোশ কুমার অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ক্যাশিয়ার শহিদুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
খেলায়দলিল লেখক সমিতি একাদ্বশ বনাম অফিস কর্মকর্তা একাদ্বশকে ২-১ গোলে পরাজিত করে জয়ী হন। খেলা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ পুরোস্কার বিতরণ করেন।