সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

Paris
Update : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ জিতেই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন সাত নম্বরে। চলমান সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে আসবে মাহমুদুল্লাহর দল। বাংলাদেশের পেছনে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বর্তমানে টাইগারদের ঠিক ওপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অজিদের বর্তমান পয়েন্ট ২৪০। আর ২৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে সাউথ আফ্রিকা।

ব্ল্যাকক্যাপসদের হোয়াইটওয়াশ করলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে হবে ২৪৮। এদিকে প্রথম ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান বলেছেন, ‘সিরিজের প্রথম ম্যাচ জিতে ভালো লাগছে, যেহেতু এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো জিতিনি আমরা। এই জয় বাকি ম্যাচগুলোর জন্য আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। অস্ট্রেলিয়া সিরিজ জুড়েই আমরা খুব ভালো বোলিং করেছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও তা বজায় রাখছি।’


আরোও অন্যান্য খবর
Paris