সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জেএফএ অনুর্ধ-১৪ চুড়ান্ত পর্বের নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু

Paris
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
Exif_JPEG_420

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় গতকাল বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই গ্রুপে ৮টি দল নিয়ে চুড়ান্ত পর্বের জেএফএ কাপ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ক্সবাজার জেলা ৩-১ গোলে ময়মসসিংহ জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে প্রনচি মারমা ২টি ও থুইন মারমা ১ুটি গোল করেন। দিনের অন্য খেলায় ব্রাভনবাড়িয়া জেলা ১-০ গোলে পঞ্চগড় জেলাকে হারায়। বিজয়ী দলের জেসমিন জয়সুচক গোলটি করেন।

আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, ফরিদপুর, মাগুরা ও খুলনা জেলা দল অংশ নেবে। এই চ্যাম্পিয়নশীপের ভারচুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী। এর আগে তিনি বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন চুড়ান্ত পর্বের খেলা দেয়ায় তাদের জানায় আন্তরিক অভিনন্দন। এছাড়াও তিনি বলেন এইভাবে খেলাধুলা চলতে থাকলে আমাদের ছেলেমেয়েরা বিপথগামী হবেনা।

এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী,সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল ,আহবায়ক মোঃ আজিজুল আলম বেন্টু,সদস্য সচিব মোঃ আহসানুল হক পিন্টু, নির্বাহী সদস্য মোঃ শামসুজ্জামান রতন,রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ আমানসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার।


আরোও অন্যান্য খবর
Paris