সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না তামিম

Paris
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ভিডিও বার্তায় তামিম চোট কাটিয়ে বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন। তবে, লম্বা সময় ধরে এই ফরমেটের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি ও অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। তামিম জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে আগেই জানিয়েছেন নিজের ভাবনা।

প্রসঙ্গত, সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। বর্তমানে তার পুনবার্সন চলছে। গত বছরের মার্চে বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে।


আরোও অন্যান্য খবর
Paris