সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মেসির জার্সির মালিক এখন আনসু ফাতি

Paris
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের পথচলায় নিজের নামের সঙ্গে জার্সির নম্বরটাও যুক্ত হয়ে গিয়েছিল লিওনেল মেসির। ‘এলএমটেন’ একটি ব্র্যান্ড হয়ে গিয়েছিল। কিন্তু সেসব এখন অতীত। লিওনেল মেসি এখন পিএসজির। পিএসজিতে মেসির জার্সি নম্বর ৩০। বন্ধু নেইমার নিজের ১০ নম্বর জার্সিটা দিতে চাইলেও মেসি নেননি। পিএসজির ১০ নম্বর নেইমারেরই আছে।

কিন্তু বার্সার ১০ নম্বর জার্সির কী হবে- এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। স্পেন ও বার্সেলোনার উদীয়মান তারকা আনসু ফাতিকে ১০ নম্বর জার্সিটি তুলে দিয়েছে বার্সা। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান দলটি। ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনহোকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত ফাতির হাতে তুলে দেওয়া হলো বার্সার ১০ নম্বর জার্সিটি।


আরোও অন্যান্য খবর
Paris