এফএনএস : তিন জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই তিন কর্মকর্তাকে বদলি করে গতকাল বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের জেলা ও দায়রা জজ মোহা. গাজী রহমানকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। এছাড়া নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শাহীদুল ইসলাম আজামীকে এবং ভোলার জেলা জজ এ বি এম মাহমুদুল হককেও আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।