সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সুস্থ আছেন পেলে

Paris
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : পেলে গুরুতর অসুস্থ বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চার দিকে। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজেই নিশ্চিত করেছেন, সুস্থ আছেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে টুইট করে নিজের স্বাস্থ্যের বর্তমান অবস্থা তুলে ধরেন ৮০ বছর বয়সী পেলে।

“বন্ধুরা, আমি জ্ঞান হারাইনি, আমি খুব ভালো আছি। রুটিন পরীক্ষার জন্য (হাসপাতাল) গিয়েছিলাম, মহামারীর কারণে আগে যা সম্ভব হয়নি।” কিছুটা রসিকতাও করেন তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার, “তাদের জানিয়ে দিন, আগামী রোববার আমি খেলব না!” মঙ্গলবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা জানান পেলের এক মুখপাত্র।


আরোও অন্যান্য খবর
Paris