সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা আশুরা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

মিন্টু-শামীম বিজয় দিবস সিক্স-এ-সাইড হকি’র পুরস্কার বিতরণ

Paris
Update : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : বৈকালী সংঘের আয়োজনে মিন্টু-শামীম বিজয় দিবস সিক্স-এ-সাইড হকি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কালেক্টরেট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ, টুর্নামেন্টে ১৪টি দল অংশ গ্রহণ করেছিল। ফাইনাল খেলায় ট্রাইবেকারে সুরমা দলকে ২-১ শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণফুলী দল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, খেলোয়াড়রা হচ্ছে মাঠের প্রাণ। বৈকালী সংঘ দীর্ঘদিন যাবৎ প্রশিক্ষণ ও টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড় তৈরি করছে। এজন্য বৈকালী সংঘকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মেয়র আরো বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গণে চাঞ্চল্যতা ফিরে এসেছে।

বিভিন্ন টুর্নামেন্টে আয়োজনের মাধ্যমে মুখর খেলার মাঠগুলো। খেলার মাঠের উন্নয়নে আগামীতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা। উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু। অনুষ্ঠানে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক হাসিনুর ইসলাম চুন্নু ও শওকত হোসেন আঞ্জুকে সম্মাননা স্মারক দিয়ে সংবধর্ণা প্রদান করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris