প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আজ বুধবার (০১ সেপ্টেবর) থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই গ্রুপে ৮টি দল নিয়ে চুড়ান্ত পর্বের জেএফএ কাপ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হবে।
অংশ গস্খহনকারী দলগুলি যথাক্রমে এ গ্রুপে ময়মনসিংহ, পঞ্চগড়, ব্রাভনবাড়িয়া, ক্সবাজার ও বি গ্রুপে স্বাগতিক রাজশাহী, মাগুরা, খুলনা ও ফরিদপুর জেলা । উদ্বোধনী দিনে মযমনসিংহ, ক্সবাজার. পঞ্চগড় ও ব্রাভনবাড়িয়া জেলা অংশ নেবে। এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী।