সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আর্জেন্টিনার বিপক্ষে তারকাদের পাচ্ছে না ব্রাজিল

Paris
Update : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে কয়েকদিন পরই মাঠে নামছে ল্যাতিন আমেরিকার দেশগুলো। কভিড পরিস্থিতির কারণে সামনের আন্তর্জাতিক সূচিতে দক্ষিণ আমেরিকার ফুটবলারদের ছাড়বেই না ইংলিশ ক্লাবগুলো। নিজ নিজ ক্লাবের নির্দেশ উপেক্ষা করে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজন তারকা।

তবে ব্রাজিলের খেলোয়াড়রা ক্লাব ছাড়ছেন না। প্রিমিয়ার লিগের বাধায় আটকা পড়েছেন ব্রাজিল দলের ৯ তারকা। তারা হলেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার, ম্যানচেস্টারের গোলরক্ষক এডারসন মোরায়েস, চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা, লিভারপুলের ফাবিনহো, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড।

এ ছাড়া লিডস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও এভারটনের স্ট্রাইকার রাফিনহা, ফিরমিনো, জেসুস ও রিচার্লিসনরা খেলতে পারছেন না বিশ্বকাপ বাছাইয়ে। আগামী ৩ সেপ্টেম্বর ভোরে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর ভোরে পেরুর বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


আরোও অন্যান্য খবর
Paris