সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ বোলিং ইউনিট বিশ্ব ক্রিকেটকে দেবে নতুন বার্তা

Paris
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

এফএনএস : কিছুদিন আগে হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে রাজত্ব করেছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে তো খেলতেই পারেনি অজিরা। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিবও ছিলেন দারুণ ছন্দে। এ ছাড়া নাসুম-মেহেদি-সাইফরা ভালো বল করেছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও পিচের কল্যাণে মিরপুরে বোলারদের রাজত্ব থাকবে। তরুণ অল-রাউন্ডার শেখ মেহেদী দলের বোলিং নিয়ে খুব সন্তুষ্ট। নতুন আশার আলোও দেখিয়েছেন তিনি।

রোববার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মেহেদী বলেন, ‘আপনি যদি আমাদের বোলিং লাইনআপটা দেখেন. শুরুটা ভালো হলে বাকিদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। টি-টোয়েন্টিতে প্রথম একটা-দুইটা ওভার দেখলেই আসলে বোঝা যায় যে, খেলাটা কোনদিকে যাচ্ছে। আমাদের টিমে যেসব বোলার আছে, তারা সবাই নিজেদের জায়গা থেকে খুব ভালো করছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ দলের বোলিং ইউনিট বিশ্ব ক্রিকেটকে নতুন বার্তা দিতে পারবে।’

১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ সিরিজের আগে নিউজিল্যান্ডের মূল ভাবনায় মুস্তাফিজ-সাকিব। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তরুণ পেসার শরীফুল ইসলামও ভালো করছেন। মেহেদী আরো বলেন, ‘যেহেতু আমাদের মুস্তাফিজ আছে, সাকিব ভাই আছে, শরীফুল খুব ভালো করতেছেৃ। যার যার জায়গা থেকে সবাই ভালো করতেছে। আমার নিজেরও আরো ভালো করতে হবে। নিজেকে সামনে দিকে এগিয়ে নিতে, বাংলাদেশ দলের জন্য আমাকে আরো মেলে ধরতে হবে।’


আরোও অন্যান্য খবর
Paris