সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বোলিংয়ে ভালো করার উপায় মানিয়ে নেওয়া : মেহেদী

Paris
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

এফএনএস : ঘরের মাঠে দুর্দান্ত হলেও বিদেশের মাটিতে বাংলাদেশের বেশির ভাগ বোলারই কার্যকর নয়। মুস্তাফিজুর রহমানের কথাই ধরা যাক। মিরপুরের মাঠে যাকে বুঝতেই পারেনি অজি ব্যাটসম্যানরা, সেই ফিজ বিদেশের মাটিতে ততটা কার্যকর হয়ে উঠতে পারেন না। যদিও তার এই জায়গায় উন্নতি নিয়ে কাজ করা হচ্ছে। একই কথা প্রযোজ্য সাকিব ছাড়া বাকিদের ক্ষেত্রেও। তরুণ অল-রাউন্ডার শেখ মেহেদী হাসান জানালেন, বিদেশের মাটিতে বোলিংয়ে ভালো করার বিষয়ে তার ভাবনা। রোববার শেখ মেহেদী বলেন, ‘বিদেশের মাটিতে খেলতে গেলে আপনাকে অবশ্যই ভিন্ন ধরনের পরিকল্পনা করতে হবে।

বাংলাদেশে আর বিদেশের মাটিতে একই ধরনের পরিকল্পনা সফল হবে না। সে ক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে। আমাদের কোচেরা আছেন, তারা খুব সহায়তা করেন। তারা বলে দেন কোন কন্ডিশনে কেমন বোলিং করতে হবে। সব মিলিয়েই করতে হয়। আসলে কন্ডিশনের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। এখানে কোনো অজুহাতের জায়গা নাই। আপনি ভালো করতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে। চ্যালেঞ্জ নিতে গেলে আপনার কাছে সবসময় বেটার অপশন থাকবে না, উন্নতি করতেই হবে।’ তিনি আরও বলেন, ‘ভিন্ন কন্ডিশনে খেলতে গেলে আপনার মাইন্ড সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ।

আবহাওয়াও ভিন্ন থাকে। সে ক্ষেত্রে মানিয়ে নিতে গেলে আপনাকে অবশ্যই বুদ্ধি করেৃ অফস্পিনার হিসেবে বল করতে হয় পাওয়ার প্লে বা পাওয়ার প্লের পরে। ভিন্ন দেশে খেলতে গেলে ডানহাতি ব্যাটসম্যান থাকলে, ডানহাতি বোলার থাকলে সেখানে অফস্পিনারের চান্সটা খুব বেশি নাই। ওইখান থেকেই ওভারকাম করার চেষ্টা করতেছি। ভালো উইকেটে কীভাবে নিজেকে আরো পরিপূর্ণভাবে ব্যবহার করা যায়, কীভাবে উন্নতি করা যায় সেই চেষ্টাই করতেছি। দেশের মাটিতেও আরো উন্নতির জায়গা আছে; যেখানে আরো উন্নতি করতে পারি। উন্নতির আসলে কোনো শেষ নেই। আমি প্রতিদিন আরো উন্নতি করতে চাই।’


আরোও অন্যান্য খবর
Paris