উদ্বোধন হলো শহীদ কামারুজ্জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : নগরীতে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর মাসকাটাদিঘী এলাকায় শহিদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

এসময় মহানগর আওয়ামী লীগের ৩০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আক্তার রেনী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম পিন্টু। উদ্বোধনের প্রথম খেলায় অংশগ্রহণ করেন মাসকাটাদিঘী ইয়াং স্টার বনাম শ্যামপুর নগরপাড়া সাইলেন্ট কিলার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার,সদস্য তেতু, সাবেক সদস্য আফসার আলী এবং কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান।


আরোও অন্যান্য খবর
Paris