বাগমারায় আন্তঃজেলা ফুটবলের দ্বিতীয় খেলায় বিজয়ী রাজশাহী

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার বিকেল তিন টায় নরদাশ ফুটবল একাডেমির আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় টুর্ণামেন্টের লেখায় অংশ নিয়েছেন রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম বগুড়া জেলা ফুটবল একাডেমি। উক্ত খেলায় নির্ধারিত সময় গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। এতে ৪-৩ গোলের ব্যবধানে বগুড়া জেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি।

প্রধান অতিথি হিসেবে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম বগুড়া জেলা ফুটবল একাডেমির মধ্যেকার খেলার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়স সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, বাগমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আর.কে মোসলেম উদ্দীন, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান মাস্টারপ্রমুখ।

প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন রফিক। সহকারী রেফারী ছিলেন রহিদুল ইসলাম এবং আমিনুল ইসলাম। ধারাভাষ্য ছিলেন, আব্দুস সালাম এবং শাহরিয়ার হোসেন তন্ময়। মুজিব বর্ষ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর নরদাশ ফুটবল একাডেমির পক্ষ থেকে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris